প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে রংপুরে মামলা

রংপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১৮:২০আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৮:২০

রংপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আব্দুল মজিদের আদালতে মামলাটি করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস।  বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি কুড়িগ্রামের রাজারহাট এলাকার চাকির পশার নামে নালাকে নদ বানিয়ে তিনটি সংবাদ প্রথম আলোতে প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদীকে হেয়প্রতিপন্ন করে খবর প্রকাশ ও ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলার আসামিরা হলেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, রিপোর্টার জহির রায়হান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে দিয়েছেন। আশা করি, আমরা ন্যায় বিচার পাবো।

অপরদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ মামলা প্রসঙ্গে বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের তালিকাভুক্ত দখলদার চাকির পশার প্রায় ৩৪ একর জমি দখল করে রেখেছে। আমরা জমি উদ্ধারের জন্য আন্দোলন করছি। দখলদারদের স্বার্থে আঘাত লাগায় মামলার আবেদন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী