ঈদে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ হিলি স্থলবন্দরে

হিলি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৪:০১আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪:০১

ঈদুল ফিতরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত টানা ছয়দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। আমদানি-রফতানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী ২৫ এপ্রিল থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সকালে বন্দর থেকে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে গেছে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বাংলা ট্রিবিউনকে বলেন, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ নেই। অন্যান্য দিনের মতো সকাল থেকে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার চলছে।

/আরআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম