ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ, কক্ষে শিক্ষকের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৩, ০৩:২৭আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৩:২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের এক‌টি মাদ্রাসার কক্ষ থেকে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ইউনিয়নের পরশুরামের কুটি তামিরুল উম্মাহ নুরানি মাদ্রাসার এক‌টি কক্ষের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষকের নাম আবু তালেব। তিনি ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। গত ১৮ এপ্রিল সেহেরি খাওয়ার পর ফজরের নামাজ পড়তে বের হ‌য়ে আর ফে‌রেন‌নি। মরদেহ উদ্ধারের পর পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড। রহস্য উদঘাট‌নের জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

নিহত শিক্ষক আবু তালেবের ছোট ভাই রেজাউল ইসলাম জানান, ১৮ এপ্রিল ফজরের নামাজ পড়ার জন্য বের হয়ে আর বাড়িতে ফেরেননি তা‌লেব। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় ওই দিকে কেউ খোঁজ নি‌তেও যাননি। দুই দিন বিভিন্ন স্থানে তা‌লে‌বের খোঁজ নিয়েছিলেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন কর‌তে পারবো।

/এএম/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী