এ বছর নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু 

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ মে ২০২৩, ১৬:১৫আপডেট : ০৫ মে ২০২৩, ১৬:২৬

অনুমোদন না মেলায় চলতি শিক্ষাবর্ষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ.কে.এম. জাকির হোসেন।

উপাচার্য বলেন, ‘এ বছর নয়, পরের সেশনে ভর্তি শুরু হবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়সহ তিনটি নতুন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সেভাবেই চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। গুচ্ছ ভর্তি কার্যক্রমের আওতায় আগামী বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে।’

এর আগে চলতি শিক্ষাবর্ষে (২০২২-২০২৩) ভর্তি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন উপাচার্য জাকির হোসেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। 

শিক্ষা কার্যক্রম শুরু করতে নিজেদের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘শিক্ষার্থী ভর্তির জন্য ইউজিসির কাছে ইতোমধ্যে কোর্স কারিকুলাম ও কন্টেন্ট জমা দিয়েছি। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে আমাদেরও ভর্তি শুরু হবে। সরকার সেভাবেই অনুমোদন দিয়েছে।’

বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে বলে জানান উপাচার্য। তিনি বলেন, ‘কুড়িগ্রাম টেক্সটাইল মিলস ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য পাওয়া গেছে। ভর্তি ও পাঠদান শুরুর আগে কিছু সংস্কার কাজ করে সেখানে ক্যাম্পাস চালু করবো।’

প্রথম বছর যেসব বিভাগ চালু হচ্ছে
প্রথম বছর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে দুটি কিংবা তিনটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান উপাচার্য। প্রতিটি বিষয়ে ৩০টি করে আসন থাকবে। তিনি বলেন, ‘এই শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে আমরা প্রথম বছর ফিশারিজ এবং এগ্রিকালচার এই দুটি বিষয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা জমা দিয়েছিলাম। এখন তা পিছিয়ে যাওয়ায় আরও একটি বিভাগসহ মোট তিনটি বিভাগ চালু হতে পারে।’

২০২১ সালের ১৫ সেপ্টেম্বরে সংসদে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ পাস হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনে কুড়িগ্রাম শহরের দক্ষিণে নালিয়ার দোলা নামক স্থানকে নির্বাচন করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী