হিলির বাজারে অপরিপক্ব লিচু, না খাওয়ার পরামর্শ

হিলি প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৪:১৬আপডেট : ০৮ মে ২০২৩, ১৪:৫৫

লিচু পরিপক্ব হতে আরও কিছুদিন সময় লাগতো। তার আগেই দিনাজপুরের হিলিতে বাজারে উঠতে শুরু করেছে ফলটি। মৌসুমের নতুন ফল হিসেবে অনেকে কিনছেন। আবার বেশি দাম ও মিষ্টি না হওয়ায় অনেকেই কিনছেন না। এদিকে অপরিপক্ব এসব লিচু না খেতে পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

হিলি বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় ও খাদ্যগুদাম মোড়ে লিচুর পসরা সাজিয়ে বসেছেন দুই বিক্রেতা। প্রতি ১০০ পিস মাদ্রাজি জাতের লিচু ৩০০ টাকা হিসেবে বিক্রি করছেন। 

লিচু ক্রেতা মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকেই প্রথম হিলি বাজারে লিচু চোখে পড়লো। মৌসুমের নতুন ফল। ছেলেমেয়েদের খাওয়ানোর জন্য কিনলাম। দাম একটু বেশি। ছোট আকারের ১০০ লিচু ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫০ টাকায় ৫০ পিস কিনেছি।’

স্থানীয় বাসিন্দা ইসরাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব লিচু এখনও মিষ্টি হয়নি। অপরিপক্ব আছে। এগুলো খাওয়া ক্ষতিকর, তাই কিনিনি। আর কিছুদিনের মধ্যে বাজারে পরিপক্ব লিচু আসবে, তখন কিনবো।’

হিলির বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

হিলি বাজারে লিচু বিক্রি করতে আসা আবু তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিনাজপুর অঞ্চলের লিচু পরিপক্ব হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তবে অতিরিক্ত গরম ও অনাবৃষ্টির কারণে পাঁচবিবি উপজেলার বেশ কিছু জায়গায় লিচুতে রং চলে এসেছে। বাগান মালিক বাড়তি লাভের আশায় এসব লিচু বিক্রি করছেন। নতুন ফল হিসেবে বাজারে চাহিদা থাকায় আমরাও বাগান থেকে এসব লিচু কিনে বাজারে তুলছি। আজ বাজারে প্রথম লিচু এনেছি। অনেকেই লিচুর দাম শুনে ফিরে যাচ্ছেন। আবার অনেকে কেনার আগে খেয়ে স্বাদ দেখে নিচ্ছেন। লিচু মিষ্টি না হওয়ায় না কিনেই ফিরছেন অনেকে। তবে কেউ কেউ নতুন ফল হিসেবে স্বাদ নেওয়ার জন্য কিনছেন।’

লিচু বিক্রেতা ভুট্টু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাগান থেকে প্রতি ১০০ লিচু ১৮০ টাকা দরে কিনেছি। এর সঙ্গে গাছ থেকে লিচু পাড়তে ১৫ টাকা ও পরিবহনে ১৫ টাকা খরচ রয়েছে। সবকিছু মিলিয়ে বাজারে প্রতি ১০০ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছি।’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলায় ১৩ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। এখনও লিচু পুরোপুরি পাকেনি। এক সপ্তাহের বেশি সময় লাগবে পরিপক্ব হতে। আগামী ১৫ মে থেকে আগাম মাদ্রাজি জাতের লিচু ভাঙা শুরু হবে। ২০ তারিখের পর থেকে নিয়মিত এই জাতের লিচু ভাঙা শুরু হবে।’

বাজারে অপিরিপক্ক লিচু বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘বাড়তি দামের আশায় পরিপক্ব হওয়ার আগেই কিছু বিক্রেতা লিচু বাজারে আনছেন। তবে আমরা সাধারণ মানুষকে এই ধরনের লিচু না খেতে নিরুৎসাহিত করবো। এসব লিচুতে রাসায়নিক পদার্থ রয়েছে। সব ফলের পরিপক্ব হওয়ার সময় থাকে। পরিপক্ব না হলে সেটি কোনও দিক থেকেই ভালো নয়।’

/আরআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম