ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ মে ২০২৩, ২০:১৪আপডেট : ১০ মে ২০২৩, ২০:১৪

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনসহ পাঁচ জনের নিরুদ্ধে মামলা করেছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। থানায় নিয়ে গিয়ে নির্যাতনে হাত ভেঙে দেওয়ার অভিযোগে আদালতে মামলা করেছেন তিনি।

বুধবার (১০ মে) জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিল এবং জেলা পুলিশ সুপারকে বিভাগীয় মামলা করার আদেশ দেন।

গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে বৈশাখী মেলায় ঝামেলা চলছে অভিযোগে পুলিশ রকি ও পুলককে আটক করে। পরে তাদের থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। রাতে পুলক অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ২ মে জামিন পান পুলক। 

মামলার পর তিনি বলেন, ‘আদালতের প্রতি বিশ্বাস থেকে মামলা করেছি। আদালতের আদেশে খুশি। আশা করি ন্যায়বিচার পাবো।’

পুলকের আইনজীবী আব্দুর রহিম জানান, পুলক আদালতে মামলা করলে জেলা ও দায়রা জজ শুনানি শেষে মামলাটি আমলে নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশসহ ২৪ ঘণ্টার মধ্যে পুলকের চিকিৎসার প্রতিবেদন দাখিলের আদেশ দেন। সেইসঙ্গে জেলা পুলিশ সুপারকে বিভাগীয় মামলা করার আদেশ দেন।

/আরআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী