বাংলাদেশে প্রবেশের জন্য ভারতে দাঁড়িয়ে ৩০ ট্রাক পেঁয়াজ, অপেক্ষা অনুমতির

হিলি প্রতিনিধি
২২ মে ২০২৩, ১৬:০৬আপডেট : ২২ মে ২০২৩, ১৬:০৬

ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এই সুযোগে দেশে অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। পণ্যটির দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিবেশী দেশ থেকে আবারও পেঁয়াজ আমদানির অনুমতির কথা ভাবছে সরকার। এতে যেকোনও সময় দিনাজপুরের হিলিসহ অন্যান্য বন্দর দিয়ে দেশে ঢুকতে পারে পণ্যটি। পাশাপাশি বাংলাদেশে রফতানির আশায় ভারতেও ৩০টি পেঁয়াজ বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য খোকন সরকার বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে পেঁয়াজের আইপি (আমদানি অনুমতি) হয়ে যাবে- এমন কথা শোনা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রফতানিকারকরা বাংলাদেশে পেঁয়াজ রফতানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। এখন শুধুমাত্র অনুমতির প্রয়োজন। ইতোমধ্যেই আমাদের পার্কিংয়ে পেঁয়াজ বোঝাই কিছু ট্রাক চলে এসেছে। যেদিন আইপি হবে তারপরই বাংলাদেশে ঢুকবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক তোজাম্মেল হক বলেন, দেশে উৎপাদিত পেঁয়াজের দাম ঠিক রাখতে পণ্যটি আমদানির অনুমতি বন্ধ করে দেয় সরকার। এতে করে ১৬ই মার্চ থেকে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সরকার আমদানি অনুমতি দেওয়ার কথা ভাবছে। ইতোমধ্যেই বন্দরের কয়েকজন আমদানিকারক কয়েক হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছেন। অনুমতি দিলেই দ্রুত ব্যাংক থেকে পেঁয়াজের এলসি খুলে পেঁয়াজ আনা হবে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে। বর্তমানে ভারতের বাজারে পেঁয়াজের যে দাম রয়েছে তাতে করে পরিবহনসহ অন্যান্য মিলিয়ে খরচ ২৫ থেকে ৩০ টাকার মধ্যে দাম থাকতে পারে।

তিনি আরও বলেন, জানতে পেরেছি, এ পর্যন্ত ৩০টির মতো পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। সবমিলিয়ে প্রায় এক হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রফতানির অপেক্ষায় আছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী বলেন, এখন পর্যন্ত সংশ্লিষ্ট দফতর থেকে পেঁয়াজ আমদানির কোনও অনুমতিপত্র ইস্যু করা হয়নি বা ওয়েবসাইটে কোনও তথ্য আপডেট করা হয়নি। পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া মাত্র সেই তথ্য আমাদের সার্ভারে দেখা যাবে। এর পরই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম