দুই স্কুলছাত্রকে ধর্ষণের মামলায় সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ মে ২০২৩, ২০:১৮আপডেট : ২২ মে ২০২৩, ২০:২২

দুই স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ মে) সন্ধ্যায় ইউনিয়নের দাশিয়ারছড়া কালীরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, বিকালে ভুক্তভোগী এক কিশোরের মা ও আরেকজনের দাদা বাদী হয়ে ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করেন। অভিযুক্ত জয়ন্ত ফুলবাড়ীর সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ছাত্রলীগ। তবে এই অভিযোগ প্রতিপক্ষের ষড়যন্ত্র কি না, তাও খতিয়ে দেখছে সংগঠনটি।

মামলায় ভুক্তভোগী দুই কিশোরের পরিবার অভিযোগ করে, রবিবার (২১ মে) জয়ন্ত মোবাইল ফোনে কল করে ওই কিশোরদের তার দোকানে ডাকে। কল পেয়ে দুই কিশোর তাদের আরও দুই বন্ধুসহ উপজেলা গেটে অভিযুক্তের দোকানে যায়। তাদের নিজ বাড়িতে নিয়ে যায় ছাত্রলীগ নেতা। এরপর তিন বন্ধুকে বাড়ির পাশের দোকানে চা-নাশতা করতে পাঠিয়ে দেয়। এ সুযোগে এক ছাত্রকে বাড়িতে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পর বন্ধুরা খুঁজতে এলে জয়ন্ত আরেক ছাত্রকে আটক করে। এতে অপর দুই জন পালিয়ে যায়। এরপর দ্বিতীয় ছাত্রের গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীরা বাড়িতে ফিরে অসুস্থবোধ করলে তাদের অভিভাবকদের জিজ্ঞাসায় ঘটনা খুলে বলে। এরপর তাদেরকে সোমবার সকালে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুড়িগ্রাম হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. আনোয়ার বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। কিছু আলামত রয়েছে। ভুক্তভোগীদের কুড়িগ্রাম হাসপাতালে পাঠিয়েছি আমরা।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘আমাদের কাছে এটা ষড়যন্ত্র মনে হচ্ছে। তারপরও আমরা জয়ন্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না।’

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, ‘ভুক্তভোগী দুই কিশোরের পরিবারের পক্ষ থেকে সোমবার বিকালে মামলা হয়েছে। পরে আসামিকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের