‘তারেক রহমানকেও আমেরিকা ভিসা দেয়নি’

নীলফামারী প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৮:১০আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:১০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাজাহান খান বলেছেন, ‘মার্কিন ভিসানীতি আওয়ামী লীগের জন্য উদ্বেগের কারণ নয়। বরং যারা সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য ভয়ের। তারেক রহমান ২০০৭ সালে মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন। তখন মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, তিনি একজন ভয়ংকর মানুষ। তাকে আমেরিকার ভিসা দেওয়া হয়নি। ৭৫-এ জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চেয়েছিলেন।’

সোমবার (২৯ মে) দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমিটি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ সম্মান বয়ে এনেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা, ব্যাংক লোন, বীর নিবাস এসব প্রধানমন্ত্রীর অবদান। আমরা সবচেয়ে সম্মান বোধ করি মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা। যা একজন মুক্তিযোদ্ধার জীবনে গৌরবের বিষয়।’

জেলার কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব ওসমান আলী।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম