১৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি, ৩০ টাকার মধ্যে থাকবে দাম

হালিম আল রাজী, হিলি
০৫ জুন ২০২৩, ১৭:৪৬আপডেট : ০৫ জুন ২০২৩, ১৯:৩৯

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে হিলি স্থলবন্দরেরর আট আমদানিকারক ১৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে সোমবার (০৫ জুন) সন্ধ্যার মধ্যে দেশে ঢুকবে আমদানিকৃত পেঁয়াজ। সেইসঙ্গে ৩০ টাকার মধ্যে থাকবে দাম।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে আমদানির অনুমতিপত্র হাতে পেয়েছি। এরপর ভারতীয় রফতানিকারকদের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, সন্ধ্যার মধ্যে আমদানি শুরু হবে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘সোমবার দুপুর ২টা পর্যন্ত স্থলবন্দরের আট আমদানিকারক ১৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়ছে। বন্দরে পেঁয়াজ এলেই দ্রুত খালাসের কথা বলা হয়েছে।’

এদিকে, আমদানির ফলে দেশের বাজারে দ্রুত কমছে দাম। রবিবার (০৪ জুন) পাইকারিতে যে পেঁয়াজের কেজি ৮৫ টাকা বিক্রি হয়েছিল; আজ তা ৭০ টাকা। গতকাল খুচরা বাজারে ৯০ টাকা বিক্রি হলেও আজ ৭৫ টাকা। একই অবস্থা সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেও। রবিবার যে পেঁয়াজের কেজি ৯০ টাকা বিক্রি হয়েছিল, তা আজ ৭০ টাকা।

আমদানির ফলে দেশের বাজারে দ্রুত কমছে পেঁয়াজের দাম

পেঁয়াজের দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষজন। আমদানি শুরু হলে আরও দাম কমবে জানিয়েছেন আমদানিকারকরা।

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গতকাল খাতুনগঞ্জে পাইকারিতে ৯০ টাকা পেঁয়াজ বিক্রি হলেও আজ ৭০ টাকা বিক্রি হচ্ছে। মঙ্গলবার থেকে আরও কমবে দাম।’

আমদানি শুরু হলে ৩০ টাকার মধ্যে পেঁয়াজের দাম নেমে আসবে বলে জানালেন হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত ১৯ হাজার মেট্রিক টন আমদানির অনুমতিপত্র পেয়েছেন আমদানিকারকরা। আজই আমদানি শুরু হবে। কোনও কারণে যদি আজ আমদানি না হয় তাহলে মঙ্গলবার সকাল থেকে অবশ্যই হবে। এতে দেশে পেঁয়াজের দাম নিয়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার অবসান হবে।’

শুল্কসহ আমদানিকৃত পেঁয়াজের কেজি ২০ টাকা পড়বে উল্লেখ করে হারুন উর রশীদ বলেন, ‘আমদানিকারকদের সব খরচ মিলিয়ে ২০ টাকার মধ্যে থাকবে কেজি। আমদানিকারকরা একটু লাভে বিক্রি করলে খুচরা বাজারে ৩০ টাকার মধ্যেই থাকবে দাম।’

সবকিছু ঠিক থাকলে সোমবার সন্ধ্যার মধ্যে দেশে ঢুকবে আমদানিকৃত পেঁয়াজ

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘সরবরাহ কমের অজুহাতে গত কয়েকদিন ধরে মোকামে দাম বাড়তি ছিল। ফলে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়েছিল। কিন্তু হঠাৎ আমদানির অনুমতিতে দাম কমে গেছে। রবিবার মোকামে যে পেঁয়াজ ৩৪০০ টাকা মণ কিনেছি, আজ তা ২৮০০ টাকায় কিনেছি। ফলে খুচরা বাজারে ৭৫ টাকা বিক্রি করছি। আমদানি শুরু হলে দাম আরও কমবে।’

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নিলু হোসেন বলেন, ‘আমদানির খবরে গতকাল থেকে দাম কমতে শুরু করেছে। তবে এখনও খুচরা বাজারে দাম বেশি। আরও কমলে আমাদের সুবিধা হবে।’ 

/এএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম