মসলা-আদার দাম বেড়েছে, কড়া নজর দিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৩, ২০:০৯আপডেট : ১৬ জুন ২০২৩, ২০:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মসলা, আদা ও মাংসের দাম বেড়েছে, সেদিকে আমরা কড়া নজর দিচ্ছি। কিছু মধ্যম শ্রেণির ব্যবসায়ী আছেন, যারা জিনিসের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন।’

শুক্রবার (১৬ জুন) বিকালে রংপুর নগরীর চিকলী পার্ক এলাকায় তার বাসভবনে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় ভারতীয় পেঁয়াজ এসেছে সেখানে দাম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজের দাম এখনও কমেনি।’

টিপু মুনশি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে সে জন্য দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে আমাদের সব দিকে সজাগ থাকতে হবে। কোনও কারণে ব্যবসায়ীরা হঠাৎ যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের কষ্ট হবে। সে কারণে খুব ব্যালেন্স করে এগোতে হয়।’

তিনি বলেন, ‘ভারত থেকে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ এখনও আসা শুরু হয়নি। এখন দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা ডিস্ট্রিবিউশন সমস্যা। আশা করি দাম কমে আসবে।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদে মাংসের দাম বাড়বে না। গরিব মানুষের মাংসের সমস্যা হবে না। কারণ, যারা কোরবানি দেন তারা গরিবদের মাঝে মাংস বিতরণ করেন।’

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসে তেল, ডাল ও চিনির পাশাপাশি চালও ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক কোটি মানুষ এই সুবিধা পেলেও বাস্তবে পাঁচ কোটি মানুষ এর সুফল ভোগ করে। পণ্যের দাম কমছে, তবে ধীরগতিতে। একশ্রেণির ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে।’

এর আগে মন্ত্রী তার বাসভবনে এলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম