ঈদের নামাজ আদায় করে সঠিক নির্বাচন ব্যবস্থা চাইলেন জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২৯ জুন ২০২৩, ১১:১১আপডেট : ২৯ জুন ২০২৩, ১১:১২

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। দেশে একটা সুন্দর সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনি ব্যবস্থা সঠিক হোক, জনগণ তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারে- এটাই কামনা করছি।’

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রংপুর নগরীর মডেল মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমরা এমন সরকার চাই যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। স্বৈরাচার হবে না, ভালো কাজ করতে না পারলে জনগণ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন করবে এমন ব্যবস্থা চাই।’

তিনি বলেন, ‘দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানুষ সোচ্চার হয়ে উঠেছে। আমি মনে করি এটা অগ্রসরমান। সামনে এটাই সফল হবে। জনগণ এটাই চাচ্ছে, জনগণের এ দোয়া মহান আল্লাহ কবুল করবেন।’

এদিকে ঈদের নামাজ আদায় শেষে তিনি মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। এরপর নগরীর দর্শনা এলাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জেয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের