দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা, দুই ভাইয়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২৩, ২২:৫২আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২২:৫২

দিনাজপুর সদরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (০৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার নতুন ভুষিরবন্দর বাজারের উত্তর পাশে আত্রাই নদী সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার রামডুবি ফুলবন এলাকার মোকসেদুল হকের ছেলে সাকিবুল ইসলাম সজীব (২০) ও আনিছুর রহমানের ছেলে মাজাহারুল ইসলাম (১৯)। তারা চাচাতো ভাই। 

দিনাজপুর হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ও কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আত্রাই নদীর ওপর নির্মিত সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। এতে দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের