‘জেলার যেভাবে টর্চার করছে, আমার ৩০ বছরের হায়াত ১০ বছরে আনছে’

নীলফামারী প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১১:০২আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫:১২

নীলফামারী জেলা কারাগারে দুলাল হোসেন (৩২) নামে এক হাজতি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই হাজতি সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কিশামত মিলবাজার গ্রামের এস্তামুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জেলাখানার ভেতরে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, দুলাল মাদক মামলার আসামি হিসেবে কারাবাস করছেন। জমাদারের সঙ্গে টাকা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুলাল আত্মহত্যা করবেন বলে জানান। এরপর ব্লেড দিয়ে গলায় পোঁচ দেন। পরে কারা পুলিশের সহযোগিতায় রাত আড়াইটার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৭ জুলাই) সকালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন দুলাল দাবি করেন,  ‘জেলখানায় অনেক নির্যাতন সহ্য করেছি। আমাকে মারি ফেলাইছে স্যার। জেলার যেভাবে টর্চার করছে, আমার ৩০ বছরের হায়াত ১০ বছরে আনছে স্যার। জেলাখানায় কোনও আইন নাই স্যার।’

তাকে রংপুরের হাসপাতালে স্থানান্তরের বিষয়ে বলেন, ‘নীলফামারী হাসপাতালে চিকিৎসা হলে হবে আমি রংপুরে যাবো না। শত চেষ্টা করে আমাকে নিতে পারবে না- তাহলে আমার লাশ বের হবে। কয়টা ব্লেড দিবেন দেন। জেলার না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না।’

সদর থানার ওসি খান শাহরিয়ার বলেন, খবর পেয়ে হাসপাতালে দ্রুত পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। পরে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশি পাহারায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সে একজন মাদক মামলার আসামি।

এ বিষয়ে জেলার আবু নূর মো. রেজা আসামির সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘তাকে কোনও টর্চার করা হয়নি। তার দেওয়া তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। এই মামলায় তার জামিন হয়েছিল কিন্তু আদালতে সে সিন ক্রিয়েট করায় আদালত তার জামিন বাতিল করে জেলা কারাগারে পাঠায়। তার নামে অনেক মামলা ছিল। বর্তমানে মাদক মামলায় হাজত বাস করছে।’

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম