সম্পত্তির লোভে ভাইকে জীবন্ত পুঁতে ফেলার অভিযোগ, এক বছর পর কঙ্কাল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ২২:৪৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ২২:৪৭

লালমনিরহাটে আলমগীর হোসেন (৪৫) নাম এক ব্যক্তিকে জীবন্ত পুঁতে ফেলার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি নিখোঁজের এক বছর পর তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে রামদেব গ্রামের বাঁশঝাড়ে মাটি খুঁড়ে তার হাড়গোড় উদ্ধার করা হয়। আলমগীর হোসেন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা দাবি করেন, মৃত আলমগীরের সম্পত্তি তার সৎ ভাই হেলাল উদ্দিন ও আব্দুস সাত্তার ভোগ করছিলেন। এ নিয়ে আলমগীরের সঙ্গে তাদের বিরোধ হয়। ২০২২ সালের ১৩ আগস্ট হেলাল, সাত্তার ও তার ভায়রা ভাই রাশেদুল (পাবনার বাসিন্দা) আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে পাশের ইউনিয়নের আশরাফ আলী ও সেকেন্দার আলীর হাতে তুলে দেন। পরে বাঁশঝাড়ে তাকে জীবন্ত পুঁতে ফেলা হয়।

খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এর পরে তার সৎ ভাই হেলাল ও সাত্তার একে একে মারা যান। সম্প্রতি সাত্তারের ভায়রা ভাই রাশেদ ঘটনাটি নিহতের পরিবারকে জানান। এরপর তাকে আটক করে পুলিশ। পুলিশ বর্ণনামতে মাটি খুঁড়ে তার কঙ্কাল উদ্ধার করে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, রাশেদের দেওয়া তথ্যমতে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের