প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নের সুখবর দেবেন: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ১৮:১১আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৮:১১

প্রধানমন্ত্রী নিজের মুখে রংপুরবাসীকে আবারও উন্নয়নের সুখবর দেবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দীর্ঘ ১১ বছর পর প্রধানমন্ত্রী আবারও জিলা স্কুল মাঠে মহাসমাবেশে ভাষণ দেবেন রংপুরের জন্য অনেক সুখবর দেবেন আশা করছি। তবে সুখবরটা তার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করতে হবে।’

বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১১ বছর আগে প্রধানমন্ত্রী জিলা স্কুল মাঠের জনসভা থেকে রংপুরসহ গোটা উত্তরাঞ্চলের সব উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি সব ওয়াদা পুরোপুরি পুরণ করেছেন। আশা করছি এবারও তিনি নতুন নতুন চমক দেবেন।’

তিনি বলেন, ‘আমাদের অনেক চাওয়া আছে। এর মধ্যে তিস্তা নদীর উপর বাঁধ নির্মাণসহ মহাপরিকল্পনা বাস্তবায়ন, ইন্ডাস্ট্রিজ বেল্ট স্থাপন, গ্যাস সরবরাহসহ আরও অনেক চাওয়া আছে। প্রধানমন্ত্রী সব সমস্যা জানেন। তিনি এ অঞ্চলের মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করবেন এ বিশ্বাস আমাদের আছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈষয়িক কারণে আমাদের দেশের টাকার মান অনেক কমেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও আমাদের দেশে সেভাবে কমে না। এর জন্য দায়ী আসাধু ব্যবসায়ীদের কারসাজি।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কোনও জিনিষের দাম কমলে আমরাও দাম কমিয়ে দিই। কিন্তু সেই প্রভাব সেভাবে পড়ে না। তারপরেও ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।’

মতবিনিময়কালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের