বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করলো এলাকাবাসী, ফেরত পাঠাবে বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ২৩:৫৭আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২৩:৫৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের মধ্যভরতের ছড়া গ্রামের বিএসসি মোড় এলাকায় ওই বিএসএফ সদস্যকে আটক করে এলাকাবাসী।

বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পের ক্যাম্প কমান্ডার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিএসএফ সদস্যের নাম সনু কুমার জেটপ (৩৫)। তিনি ভারতের বিষখাওয়া বিএসএফ ৩১ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে। আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠাতে বৃহস্পতিবার রাতেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার গোলাম রব্বানী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সোনাহাটের সীমান্তবর্তী মধ্যভরতের ছড়া গ্রামের বিএসসি মোড়ের কাছে বাংলাদেশ সীমান্তে সাধারণ পোশাকে এক ভারতীয় নাগরিক দৌড়ে প্রবেশ করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করলে নিজেকে বিএসএফ সদস্য পরিচয় দেন। স্থানীয়দের ধারণা, ওই বিএসএফ সদস্য ভারতীয় অংশে কারও ধাওয়া খেয়ে নিজেকে বাঁচাতে বাংলাদেশ অংশে প্রবেশ করেছেন। পরে এলাকাবাসী তাকে সোনাহাট বিজিবির কাছে সোপর্দ করে। বিজিবি আটক বিএসএফ সদস্যকে হেফাজতে নিয়ে তার পরিচয় নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

বিজিবির সোনাহাট ক্যাম্প কমান্ডার গোলাম রব্বানী বলেন, ‘আটক বিএসএফ সদস্য হিন্দিতে কথা বলছেন। ফলে তিনি কেন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছেন, তা বোঝা সম্ভব হয়নি।’

এই ক্যাম্প কমান্ডার আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠাতে তার ক্যাম্পে বার্তা পাঠানো হয়েছে। রাতেই পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৈঠক হলে রাতেই তাকে হস্তান্তর করা হবে।’

এ ব্যাপারে জানতে কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের