‘রংপুরে শেখ হাসিনার সমাবেশে লাখ লাখ মানুষের স্রোতে সব রেকর্ড ভঙ্গ করবে’

রংপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ২০:১৬আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০:১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আগামী ২ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে রংপুরসহ পুরো বিভাগে জনগণের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাস চলছে। বুধবার রংপুর জিলা স্কুলের মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। মাঠ ছাপিয়ে পুরো রংপুর নগরীতে লাখ লাখ মানুষের স্রোতে সব রেকর্ড ভঙ্গ করবে।’

সোমবার (৩১ জুলাই) রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রংপুর বিভাগের সব জেলা-উপজেলার নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও রূপকার সজিব ওয়াজেদ জয়ের এই রংপুরের সব স্তরের মানুষ অপেক্ষায় রয়েছে শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করার জন্য। তাকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘মহাসমাবেশ সফল করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলের স্বেচ্ছাসেবকরা কাজ করবে যাতে।’

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সুজিৎ রায় নন্দি, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম জেলা আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী