বাম্পার ফলন হওয়া কৃষকের ৮০০ পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ২২:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২২:৪৮

লালমনিরহাটের কালীগঞ্জে আব্দুল মান্নান নামের এক কৃষকের ২০ শতাংশ জমির ৮০০ পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের জমিতে ২০ শতাংশ জমিতে পটল চাষ করেছিলেন। ফলনও আশানুরূপ হচ্ছিলো। বিক্রি করে সংসার চালাতেন। মান্নানের কোনও শত্রু ছিল না। কোনও মাদকসেবী এমন ঘটনা ঘটাতে পারে।

কৃষক আব্দুল মান্নান বলেন, সন্তানের মতোই ক্ষেতের যত্ন নিতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বিক্রি শুরু করেছি। ৮০০ গাছ ছিল। গাছে নয় যেন আমার গলায় ছুরি চালিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি