বেকারদের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ১০:৩৯আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১০:৩৯

নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকরির আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা আলমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

এই ব্যক্তি নীলফামারী সদর উপজেলার বাবরিঝাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার দেওয়া তথ্যমতে চক্রের শাহীন (৩২) ও মোস্তফা কামাল (৩৭) নামের আরও দুই জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় একেক সময় একেক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। উত্তরা ইপিজিডের এভারগ্রিন নামের একটি কারখানা গত রবিবার (১৩ আগস্ট) মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।। প্রাথমিকভাবে আসামি শাহীন দোষ স্বীকার করেছে।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
অনলাইনে জুয়াড়ি চক্র : ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে 
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম