আমদানি-রফতানি গতিশীল করতে ভারতে গেলো বাংলাদেশের প্রতিনিধিদল

হিলি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে ভারতে গেলো বাংলাদেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল।

ভারতের মালদা কাস্টমসের আমন্ত্রণে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ ও হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবের নেতৃতে প্রতিনিধিদলটি বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতে যায়। শূন্যরেখায় তাদের শুভেচ্ছা জানায় ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ী প্রতিনিধিদল। পরে প্রতিনিধিদলটি শূন্যরেখার পাশে কাস্টমস কার্যালয়ের সামনে নির্মিত গোলঘরে বৈঠকে যোগ দেয়।

বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলে রয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহিনুর রেজা শাহিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এসএম হায়দার, অশিত স্যানাল, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম ও বরুণ কুমার রায়।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলে রয়েছেন ভারতের মালদা কাস্টমসের এসি তপন কুমার মিত্র, কাস্টমস সুপার গণেশ শর্মা, স্লোটের নর্টাল কর্মকর্তা জয়ন্ত মন্ডলসহ ভারতীয় রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বিএসএফের সমন্বয়ে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করতে কী কী সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিতকরণ এবং সেসব সমস্যা সমাধানের বিষয় নিয়ে কথা হবে। বন্দর দিয়ে খাদ্যপণ্য জাতীয় পণ্য সকাল ৬টা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরুর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় প্রতিনিধিদলটির একই পথ দিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে জয়েন্ট গ্রুপ অব কাস্টমসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কিছু বিষয় ওঠে এসেছিল। মূলত সেই বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, সেগুলো নিয়ে দুই দেশের কাস্টমস বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট সদস্যদের নিয়ে যৌথভাবে আলোচনা হবে এই বৈঠকে। 

/কেএইচটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে