নির্মাণাধীন সেতু থেকে লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নির্মাণাধীন তিস্তা সেতু থেকে লোহার পাত নিচে পড়ে হাবিবুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান (৫৫) সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে মৃত লালু মোল্লার ছেলে।

নির্মাণাধীন তিস্তা সেতুতে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। এ সময় হঠাৎ সেতুর ওপর থেকে একটি লোহার পাত খুলে হাবিবুরের গায়ে পড়ে। এতে অন্য দুই শ্রমিক বেঁচে গেলেও গুরুতর আহত হন হাবিবুর। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  

সুন্দরগঞ্জ থানার ওসি মো. কেএম আজমিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিকের স্বজনসহ অন্যান্য শ্রমিকের সঙ্গে কথা বলেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ঠিকাদার।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি