প্রধানমন্ত্রী সারা দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রংপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘নির্বাচন আসলেই মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়। যারা নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র করছে, তারা মিথ্যাচার করে তথ্যপ্রযুক্তির সুযোগ নিয়ে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, তারা যতই অপপ্রচার করুক না কেন স্বাধীনতার সপক্ষের শক্তি কখনোই বিভ্রান্ত হবে না।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জিয়া, এরশাদ আর খালেদা জিয়া তাদের ২৯ বছরের শাসনামলে বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ আর অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি। তার কারণেই আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন মাধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী সারা দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে চলে গেলেও তাদের দোসররা এখনও আছে। পাক হানাদারদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, এমনকী যে জামায়াত সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনও নানাভাবে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদের এগিয়ে আসতে হবে।’ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী পরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস শীর্ষক’ আলোচনা সভায় যোগ দেন।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম। বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম জালাল উদ্দিন আকবর।

আলোচনা সভার আগে মন্ত্রী রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা জানালেন মন্ত্রী
‘উন্নয়ন কাজের গতি বাড়াতে সহযোগিতা করবেন জেলা প্রশাসকরা’ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী