বেপরোয়া ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান পল্লী পশু চিকিৎসক সোহরাব হোসেন (৫১)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে সদর উপজেলার ২৯ মাইল নতুনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব নতুনপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে। বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ২টার দিকে জুমার নামাজের সময় সোহরাব মোটরসাইকেলযোগে নতুনপাড়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে একটা বেপরোয়া ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পার্শ্ববর্তী গভীর খাদে ছিটকে পড়েন। এতে মাথা-পা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার পর দ্রুত ঘাতক ট্রাকটিকে বড় খোঁচাবাড়ি সোনালী ফিলিং পাম্পে রেখে এর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে।’ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান