বগুড়ায় ওয়ার্ড আ. লীগ প্রচার সম্পাদককে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬

বগুড়ায় মিলন হোসেন (৩৪) নামে ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের ঝোপগাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের শনাক্তে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, আহত মিলন হোসেন বগুড়া শহরের দক্ষিণ ঝোপগাড়ি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের ১৭নং ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক। রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রে তার হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

/এলকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম