বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ শিশু

গাইবান্ধা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে ডুবে মহসিন মিয়া (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

ছয় বছরের শিশু মহসিন মিয়া তালুক বেলকার (মিস্ত্রিপাড়া) নওশা মিয়ার ছেলে। শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকালে শিশু মহসিন তার বাবার সঙ্গে তিস্তার শাখা নদীতে মুঠোজাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বাবার অজান্তে নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বাবার অগোচরে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। তাকে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালায়। তবে কোনো সন্ধান মেলেনি।

/এফআর/
সম্পর্কিত
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনের সম্পৃক্ততা চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি