টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ২২:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২২:৫৫

লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মচারীদের মারপিট করে দুটি ক্যাশবাক্স থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেছেন তিস্তা সড়ক সেতুর টোল আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রংপুর শহরের মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালকমণ্ডলীর সদস্য মো. নাজমুল আলম।

এর আগে বুধবার রাত ৯টার দিকে টোল প্লাজায় হামলার ঘটনা ঘটে। এতে টোল প্লাজার পাঁচ কর্মী আহত হয়েছেন। টোল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মাহফুজার রহমান ওরফে রাজু (৪০) নামের স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল এ হামলা চালান বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার প্রধান আসামি মাহফুজার রহমান রাজু লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার আবদুস সামাদ ব্যাপারীর ছেলে। তিনি গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এজাহারে মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টাল দিকে যুবদল নেতা মাহফুজার রহমান, ফজলুর রহমান (৩৫) ও আবদুর রহিম (৪২) মোটরসাইকেলযোগে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত তিস্তা সড়ক সেতু পার হচ্ছিলেন। তারা টোল প্লাজায় এসে টোল না দিয়ে মোটরসাইকেল দ্রুত চালিয়ে যেতে থাকলে তাদের থামার জন্য সংকেত দেন টোল প্লাজার কর্মচারীরা। তারা টোল দেবেন না, এমনকি তাদের আরও যত গাড়ি আছে, সেই গাড়িগুলোও টোল দেবে না বলে হুমকি-ধমকি দেন। এ নিয়ে তাদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের কথা কাটাকাটি হয়।

এই ঘটনার জেরে রাত ৯টার দিকে মাহফুজার রহমানের নেতৃত্বে মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনের একটি দল দা, ছোরা, লোহার রড ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল ও অটোযোগে মোস্তফির দিক থেকে তিস্তা টোল প্লাজায় হামলা করেন। হামলাকারীরা কর্মচারীদের মারপিট করেন। এ সময় টোল প্লাজার কর্মচারী মো. জুয়েল ইসলামকে (৩৭) মারপিট ও ভয়ভীতি দেখিয়ে টোল প্লাজার ক্যাশবাক্স থেকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা প্রধান আসামি মাহফুজার ছিনিয়ে নেন। সেইসঙ্গে টোল প্লাজায় ভাঙচুর করা হয়। টোল প্লাজায় কর্মরত কর্মীরা প্রাণভয়ে দৌড়ে পাশে থাকা আরেক ক্যাশঘরে প্রবেশ করেন। এ সময় সেখানেও হামলা চালানো হলে টোল প্লাজার ম্যানেজার সুরুজ্জামান (৪০) গুরুতর আহত হন। সুরুজ্জামানের ক্যাশবাক্স থেকে মিঠু (৩৮) ও আবদুর রহিম (৪২) নামের দুজন আট লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। আহতদের মধ্যে সুরুজ্জামান ও জুয়েল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টোল প্লাজার আরও দুই কর্মী মোসলেম উদ্দিন (৪০) ও আক্কাস আলী রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত আরেক কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মামলার বাদী নাজমুল আলম বলেন, ‘যারা হামলা, মারপিট ও ১৪ লাখ টাকা ছিনতাই করেছেন, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের মূল পরিচয় এখন অপরাধী ও সন্ত্রাসী। তারা টোল প্লাজার কর্মীদের বিনা দোষে বিনা উসকানিতে মারপিট করে গুরুতর আহত করেছেন। নগদ ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও ১৪ লাখ টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি আমরা।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘টোল প্লাজায় হামলার সংবাদ পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের