নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ১৯:০৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২১:০২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেছেন, মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেওয়া আলু, ডিম ও পেঁয়াজের দাম কার্যকর করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমরা যে টার্গেট নির্ধারণ করেছিলাম তা অ্যাচিভ করা যায়নি। তারপরও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া পণ্যের দাম কার্যকর করা যায়।’

শুক্রবার (৬ অক্টোবর) বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর ধাপসাগর পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে শতকরা ১০ ভাগ রফতানি আয়ও বেড়েছে।’ তবে গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

এ সময় মন্ত্রীর নির্বাচনি এলাকা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এরপর তিনি তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করার জন্য রংপুর নগরীর বাসা ত্যাগ করেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম