দেশে আর কখনও ওয়ান-ইলেভেন আসবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ২২:৪৫ আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২২:৪৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে না পারে সেজন্য বড় ধরনের জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক, আগামী দ্বাদশ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অন্য কোনও প্রক্রিয়ায় হবে না। এই দেশে আর কখনও ওয়ান-ইলেভেন আসবে না। কখনও আর মার্শাল ল’ জারি হবে না।’

শনিবার (১৪ অক্টোবর) বিকালে দিনাজপুরের বিরল উপজেলার ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশি বেনিয়ারা এখন বাংলাদেশের দিকে নজর দিয়েছে। তারা ষড়যন্ত্র করছে কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রা টেনে ধরা যায়। কীভাবে শেখ হাসিনার আকাশচুম্বী নেতৃত্বের যোগ্যতা টেনে ধরা যায়। আর এসব ষড়যন্ত্রের মূল জোগানদার হচ্ছে বিএনপি ও স্বাধীনতাবিরোধী চক্র। বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ রাজনীতি করে দেশের উন্নয়নের জন্য, মানুষের সার্বিক কল্যাণের জন্য।’

তিনি আরও বলেন, ‘এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিনবার দায়িত্ব পালন করছে। কোভিড-১৯ সময়টা কেমন ছিল? আপনার সেই সময়টা কেমন ছিল একবার চিন্তা করেন। আমরা সেই কঠিন সময় পার করেছি। কেউ কারও সঙ্গে দেখা করতো না। দোকান খুলতো না। কিন্তু বাংলাদেশ সেই কঠিন সময়টা পার করে কোনও ক্ষতিগ্রস্ত হয় নাই বরং সামনে এগিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশের কোনও উন্নয়ন থেমে নাই। দেশের মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। একটা সময় বিরল-বোচাগঞ্জ এলাকায় অনেক স্থানে বিদ্যুৎ ছিল না। এ এলাকার মানুষের প্রথম চাওয়া ছিল বিদ্যুৎ। অথচ আজ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী অ্যাড. রবিউল ইসলাম (পিপি)।

/কেএইচটি/
সম্পর্কিত
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার