অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, আরেক আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ২১:২৩আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২১:২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশাচালক রাজু মিয়াকে (২০) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত রাজেন্দ্র নাথকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ৯ মাস পর রবিবার (২২ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজেন্দ্র নাথ (৩০) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ার পাড়া গ্রামের বিশ্বনাথ বিশুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘অটোরিকশাচালক রাজু হত্যার ঘটনায় রাজেন্দ্র নাথ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। হত্যা মামলার প্রধান আসামি ফ্যাকা চন্দ্র বর্মনসহ গ্রেফতারকৃত তিন আসামি আদালতে রাজেন্দ্র নাথের জড়িতের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর থেকে নানা কৌশলে পালিয়ে থাকে রাজেন্দ্র। অবশেষে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেন্দ্রকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

গত ১৭ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রাজু মিয়া। পরদিন সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকার রেললাইনের পাশ থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা করা হলে তদন্ত নামে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলামের ছেলে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী