মেস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি 
১৫ নভেম্বর ২০২৩, ০২:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:৩৬

দিনাজপুরের একটি মেস থেকে লিপি রায় নামের এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

লিপি রায় (২২) ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলাঘাট এলাকার রাজ কুমারের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। চাকরির প্রস্তুতির জন্য এক বছর ধরে এই মেসে রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই ছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান মেসের শিক্ষার্থীরা। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক