যুবলীগ নেতা জাহিদুল হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১৭:১৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:১৯

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী উপজেলা ছাত্রদল সহসভাপতি মারুফসহ কিলিং মিশনে অংশ নেওয়া অপর বিএনপি-জামায়াতের তিন ক্যাডারকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।

গ্রেফতার অপর দুজন হলেন বিএনপির সদস্য জয়নাল মিয়া এবং জামায়াত নেতা মোজাম্মেল হক।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর উত্তম এলাকায় র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান কমান্ডার আরাফাত ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামকে বেশ কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ১২ নভেম্বর রাত ১১টার দিকে যুবলীগ নেতা মোটরসাইকেলযোগে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা থেকে ছাতনাইতলা আসার পথে শাখামাড়া ব্রিজের কাছে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাত-পায়ের রগ কেটে রামদা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে র‌্যাব। অন্যান্য খুনিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের