মেরামতের সময় তেলবাহী লরিতে বিস্ফোরণ, গ্যারেজের মালিক নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৩, ২৩:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২৩:২৮

দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেলবাহী লরির ছিদ্র মেরামতের সময় বিস্ফোরণে রতন হোসেন (৩০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের বাস টার্মিনালের রতন মোটর গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রতন হোসেন দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে এবং ওই গ্যারেজের মালিক। আহতরা হলেন রতনের সহকারী মো. নাহিদ (১৬) ও একটি বাসের সুপারভাইজার বাদশা মিয়া (২০)। বাদশাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস টার্মিনাল এলাকায় রতন রোজামণি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তেলবাহী লরির ছিদ্র মেরামতের কাজ করছিলেন রতন ও নাহিদ। তারা লরিতে তেল নেওয়ার ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রতন ঘটনাস্থলে নিহত হন। আহত হন তার সহকারী এবং পাশে থাকা মিথুন পরিবহন বাসের সুপারভাইজার বাদশা মিয়া। 

লরির চালক সিরাজুল ইসলাম বলেন, ‌‘লরি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা পান করতে যাই। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখি রতন, নাহিদ ও বাদশা আহত অবস্থায় পড়ে আছেন। রতনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে মারা যান। পরে আহত নাহিদ এবং বাদশা মিয়াকে হাসপাতালে পাঠানো হয়।’

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ‘ধারণা করছি তেল পরিবহনের কাজে ব্যবহৃত লরির ভেতরে গ্যাস জমে ছিল। ওয়েল্ডিং শুরু হলে ভেতরে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে ওয়েল্ডিং মিস্ত্রি রতন মারা গেছেন। আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের