ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ, আইনজীবী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ০৪:২৭আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩১

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারাও। তবে মিছিল শেষে এক আইনজীবীকে আটক করে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে আবার দলীয় কার্যালয়ে ফিরে যায়। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় অ্যাডভোকেট ইয়াজুল ইসলাম নামে এক আইনজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ আটক করে। এসময় তাকে টেনে ভ্যানে তোলে। আইনজীবীকে আটকের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ আগস্টের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি। তবুও তারা মিথ্যা মামলায় গ্রেফতার-হয়রানি হচ্ছে। হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করলে শহর ঘুরে আসার পর একজন আইনজীবীকে আটক করেছে পুলিশ, যা নিন্দনীয়। অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।

আইনজীবীকে আটকের ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, উসকানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী