‘এবারের ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, আমার কাছে নৌকার প্রার্থী হারবে’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ১৭:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:০৩

কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর উপজেলা) সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মো. আককাছ আলী সরকার বলেছেন, ‘আমি ইন্ডিয়ার খবর জানি, ইন্টারন্যাশনাল খবর জানি, আমেরিকার খবর জানি এবং দেশের খবর জানি। দেশের অস্তিত্ব রক্ষার জন্য এবারের ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। এবার দুর্নীতি করলে দেশ টিকবে? বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) এই প্রতিবেদকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি এমন মন্তব্য করেন।

কুড়িগ্রামের চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ডা. আককাছ আলী সরকার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। আর ওই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে ৭০-৩০ ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

দশম জাতীয় সংসদের উপনির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. আককাছ আলী সরকার। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন। তবে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন নিলেও পরে বিভিন্ন চাপের কারণে তা প্রত্যাহার করতে বাধ্য হন। এরপর তিনি জাতীয় পার্টি ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। বর্তমানে দলটিতে তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পদে রয়েছেন। রাজনৈতিক দল ছাড়াও চিকিৎসা ও সমাজসেবায় অবদান রাখায় ব্যক্তিগতভাবে তিনি এলাকায় বেশ জনপ্রিয়।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে

মঙ্গলবার দুপুরে সাবেক এই এমপির সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবো। এখনও মনোনয়ন ফরম কিনিনি, তবে কিনবো।’

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের বিজয়ের ব্যাপারে ডা. আককাছ বলেন, ‘আপনারা অ্যাসেস করেন। আমাদের ভোট হবে ৭০ ভাগ, প্রতিপক্ষের হবে ৩০ ভাগ। আমরা জিতবো ইনশাআল্লাহ।’

ডা. আককাছ আলীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ওরফে গবা পান্ডে বলেন, ‘সকল প্রার্থী নিজের বিজয়ের ব্যাপারে মতামত ব্যক্ত করেন। কিন্তু বিজয়ের মালিক জনগণ। কে কত ভাগ ভোট পাবেন সেটা সৃষ্টিকর্তা জানেন। আপনার উলিপুরের জনগণের কাছে খোঁজখবর নেন। আমি আমার বিজয়ের ব্যাপারে আশাবাদী। বিজয় অবশ্যই হবে।’

প্রসঙ্গত, কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ওরফে গবা পান্ডেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে রংপুরের বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সুবহানকে। জেলা কিংবা উপজেলা জাতীয় পার্টিতে তার কোনও পদের খবর নিশ্চিত হওয়া যায়নি। তার বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে হলেও তিনি মূলত রংপুরের বাসিন্দা বলে দলীয় সূত্রে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী