ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে তিন চোরাকারবারি আহত

লালমনিরহাট প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫০

লালমনিরহাটের হাতীবান্ধায় গরু আনতে গিয়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি চোরাকারবারি আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর অপরজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভারতীয় কাঁটাতারের বেড়ার নিকট এ ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), গেন্দুকড়ি এলাকার বাসিন্দা সুজন চন্দ্র (২২), একই এলাকার গোতামারী বিলুপ্ত ছিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

জানা গেছে, উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকার পিলার নম্বর ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া এলাকায় শনিবার ভোররাতে ওই তিন চোরাকারবারিসহ আরও বেশ কয়েকজনের একটি দল কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ওই তিন চোরাকারবারি গুলিবিদ্ধ হন। এ সময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

এ বিষয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।

দইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক বশির উল্লাহ বলেন, ‘বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, ‘দইখাওয়া সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহতের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি ভালো করে খোঁজখবর নিচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম