নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: হুইপ ইকবালুর রহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা ট্রেনে অগ্নিসংযোগ, চোরাগুপ্তা হামলা করে কর্মসূচির নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা আওয়ামী লীগের পক্ষে থাকুন, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শহরের জেলখানা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকায় ভোট চেয়ে দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামের খেদমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অতীতের যেকোনও সরকারের চেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফিলিস্তিনে ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে শুধু প্রতিবাদ জানাননি, সেই সঙ্গে মহান জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত করে বিশ্বের মুসলিম উম্মার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সারা দেশে মডেল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ইসলামি চর্চায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউর রহমান নওশাদ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সায়েম আহমেদ মিঠু, আইডিইবির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল, দিনাজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ।

/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম