মহাসড়কে চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

গাইবান্ধা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১০

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে গেছে। তাৎক্ষণিক বাসের যাত্রীরা নেমে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের ভেতর ও বাইরে ছাড়াও সামনের অংশ বেশি পুড়ে গেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার ড্রিমল্যান্ড পার্কের সামনে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ছুটে এসে আধাঘণ্টার চেষ্টায় বাসটির আগুন নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার থেকে আসা দোয়েল ক্লাসিকের বাসটি ঢাকা যাচ্ছিল। পথে বাসটি ডিমল্যান্ড পার্কের সামনে পৌঁছালে হঠাৎ সামনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে। এ সময় বাসে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কেউ আহত হননি। তবে বাসের ভেতর ও লকারে থাকা যাত্রীদের ব্যাগ ও মালামাল পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কারণে বাসে থাকা ৪৩ জন যাত্রী, চালক ও সহকারী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। ঘটনার সময় মহাসড়কে কিছু যান আটকা পড়ে। তবে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি