ইয়াবাসহ গ্রেফতার চেয়ারম্যানের ছেলে কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের ছেলে ফরিদুলকে (২৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে ফরিদুলকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আইয়ুব আলী। ফরিদুল যাত্রাপুর বাজারে ফার্মেসি ব্যবসা করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

ডিবি জানায়, ফরিদুল তার মোটরসাইকেলে বিশেষ কায়দায় ইয়াবা পরিবহন করছিলেন। ডিবির সদস্যরা তার গতিরোধ করে তল্লাশি চালান। পরে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

শুলকুর বাজার এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গ্রেফতারের সময় ফরিদুলের সঙ্গে আরও এক যুবক ছিলেন। কিন্তু ডিবি পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান ওই যুবক।  

যাত্রাপুরের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু ফরিদুল নন, চেয়ারম্যান গফুরের অন্য ছেলেরাও মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। যাত্রাপুর হাটে কিছু ভারতীয় পণ্য ও মদের চালান তাদের ছত্রছায়ায় বেচাকেনা হয়। চেয়ারম্যানের ছোট ভাই মাদক ব্যবসার মূলহোতা। 

তবে ছোট ভাই ও ছেলেদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আব্দুল গফুর। তিনি বলেন, ‘আমার ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কোনও একটি পক্ষ ফাঁসিয়েছে। ছোট ভাইয়ের বিরুদ্ধে উঠা অভিযোগও মিথ্যা।’

ডিবির ওসি আইয়ুব আলী বলেন, ‘ফরিদুলের কাছে ৮০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান