তেল পাম্পে আগুন, পুড়েছে ২৭ হাজার লিটার পেট্রোল-অকটেন

হিলি প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:২৭

দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশন নামের একটি পাম্পে আগুনের ঘটনা লেগেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তেল পাম্পের ট্যাংকিতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিকের দাবি, ট্যাংকিতে ২৭ হাজার লিটার পেট্রোল ও অকটেন ছিল। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বিকালে লরি থেকে পাম্পের ট্যাংকিতে তেল লোড দেওয়ার সময় ট্রাকের আর্থিংয়ের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এটি কোনও নাশকতা নয় বলেও মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম