ফসলের জমিতে পড়েছিল মানুষের খুলি ও হাড়গোড়

গাইবান্ধা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

গাইবান্ধার সাঘাটা উপজেলার ফসলের জমি থেকে মানুষের মাথার তিনটি খুলিসহ হাড়গোড় উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি সড়কের পাশের জমিতে খুলি ও হাড়গোড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পাশের একটি কবরস্থানে সেগুলো দাফন করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল বলেন, ‘জমিতে পড়ে থাকা ওই মাথার খুলি ও হাড়হাগোড়গুলো বেশ পুরনো। ধারণা করা হচ্ছে, তন্ত্র-মন্ত্র বা যাদুটোনা করার জন্য কেউ সেগুলো কবরস্থান থেকে চুরি করে। যাওয়ার পথে লোকজনের ভয়ে হয়তো জমিতে ফেলে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের ঈমামসহ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন।’ 

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মাথার খুলিসহ হাড়গোড় দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা।

গত ২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার কালপানি গ্রামের জয়নুল আবেদীন জয়ের (৪৩) বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মানুষের মাথার খুলি-হাড় ও যাদুর বইসহ প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন উপকরণ জব্দ করে। এ সময় জয়নুল আবেদীনকে গ্রেফতার করা হয়। তিনি কলাপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি