একসঙ্গে ১০টি খড়ের গাদায় আগুন

হিলি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪

দিনাজপুরের হিলিতে আলীহাট ইউনিয়নের রিকাবি গ্রামে ১০টি খড়ের গাদায় একযোগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে একসঙ্গে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা থেকে আরও দুটি ইউনিট অংশগ্রহণ করে। তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের ঘরবাড়িগুলো।

হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান, নাশকতা ঘটাতেই দুষ্কৃতকারীরা গ্রামের ১০টি খড়ের গাদায় একযোগে আগুন লাগিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম