নসিম‌নের ধাক্কায় প্রাণ হারা‌লেন মোটরসাইকেল আরোহী বাবা-ছে‌লে

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৩:১৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অননু‌মো‌দিত ন‌সিম‌নের (ভটভ‌টি) ধাক্কায় মোটরসাই‌কেল আরোহী বাবা ও ছে‌লের মৃত‌্যু হ‌য়ে‌ছে। রবিবার (২১ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘ‌টে।  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহতরা হলেন, কচাকাটা থানাধীন সরকারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব (২৫)। তারা একই মোটরসাই‌কে‌লে ক‌রে ভূরুঙ্গামারী থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে শ‌হিদুল ও তার ছে‌লে বিপ্লব মোটর সাইকেল ক‌রে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রিজের উপর পৌঁছা‌লে ‌বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ভটভ‌টির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছে‌লে ছিট‌কে প‌রে জ্ঞান হারান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার ন‌সিম‌নের চালক ও হেলপার পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে নসিমনটি জব্দ করেছে পুলিশ

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনা কব‌লিত দুই ব‌্যক্তি‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হয়ে‌ছিল। 

ওসি রুহুল আমিন ব‌লেন, নিহত দুজন সম্প‌র্কে বাবা-ছে‌লে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নসিমনটি জব্দ করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী