প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৮:২১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০:১৮

চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সকাল ১০টা থেকে পাঠদান শুরু করার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন এই সময়সূচি মোতাবেক পাঠদান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে বিদ্যালয় বন্ধ সংক্রান্ত আগের আদেশ বহাল থাকবে বলেও নতুন এই আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়াও এই মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি জারিকৃত ৩৮.০০.০০০০.০০৮.৯৯.০০১.১৬-১৩ নং স্মারকের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার বলেন, ‘আমরা আদেশটি পেয়েছি। সংশ্লিষ্ট উপজেলায় আদেশের কপি পাঠানো হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি হলে প্রতিষ্ঠান চালু থাকবে এবং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম