মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, নেমেছে ৫ ডিগ্রিতে

রংপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১৩:০১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৮

রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শীতের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। ফলে অচল হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে কুয়াশা শুরু হলেও অব্যাহত রয়েছে সকাল ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত।

একইভাবে রংপুর জেলায় ভোরের দিকে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সকাল ৯টায় তা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ শীত মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে, রংপুর জেলায় ৮ দশমিক ২ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি, দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৬ ডিগ্রি, গাইবান্ধায় ৮ দশমিক ৫ ডিগ্রি, লালমনিরহাটে ৭ দশমিক ১ ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর আবহাওয়া অফিসের প্রধান সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর বিভাগে তাপমাত্রা আরও কমতে পারে। নেমে যেতে পারে ২ ডিগ্রিতে। সেই সঙ্গে ঘন কুয়াশাও অব্যাহত থাকতে পারে।

হাড়কাঁপানো শীতে রংপুরের জনজীবন বিপর্যস্ত

রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সহায়-সম্বলহীন ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে না ঘুমিয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। অপরদিকে, খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বিশেষ করে শিশুদের বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ড. শরীফুল ইসলাম। একইভাবে জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাসা থেকে বের না হতে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে।

এদিকে, শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষজন। হাড় কাঁপানো শীতে বাড়ি থেকে বের হতে পারছেন না অনেকে।

অপরদিকে রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, অব্যাহত ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা, আলুক্ষেতে লেট ব্লাইট রোগ ব্যাপকভাবে দেখা দিয়েছে। রংপুর অঞ্চলে টানা ১১ দিন সূর্যের মুখ দেখা না দেওয়ার পর আবারও ৩ দিন ধরে সূর্য দেখা যাচ্ছে না। ২/১ বার উঁকি দিলেও মেঘে ঢেকে যাচ্ছে সূর্য।

অন্যদিকে, তীব্র শীতের কারণে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানান রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী