রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৪:৪৩আপডেট : ১৭ জুন ২০২৫, ১৫:৩৮

বর্ষাকাল শুরু হলো দুই দিন আগে, তাও ভারী বৃষ্টির দেখা নেই রাজধানীতে। গত দুইদিন বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হলেও অবশেষে আজ দুপুরে স্বস্তির ভারী বৃষ্টিতে ভিজলো রাজধানীর বেশিরভাগ এলাকা। রাজধানীর মতিঝিল, শান্তিনগর, ফকিরাপুর, পল্টন, মগবাজার, মালিবাগ, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, কোতোয়ালি, ওয়ারী, জিগাতলা, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকা, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও প্রভৃতি এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।  

আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তা অন্য এলাকায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

ভারী বৃষ্টির মধ্যেই গন্তব্যে ছুটছেন তারা (ছবি: সাজ্জাদ হোসেন)

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী