তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, গরমে হাঁসফাঁস অবস্থা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১৪:০০আপডেট : ১৩ জুন ২০২৫, ১৪:০০

চলতি মাসে টানা ১০ দিন ধরে তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা। তপ্ত রোদে উত্তপ্ত হয়ে উঠছে প্রাণীকুল ও প্রকৃতি পরিবেশ। প্রতিদিন সকাল থেকে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। জুনের শুরু থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। আগামী দুই থেকে তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

শুক্রবার (১৩ জুন) বেলা ১২টার দিকে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। যেখানে বাতাসের আর্দ্রতা ৫৯ শতাংশ।

এদিকে ভ্যাপসা গরমের কারণে সকল শ্রেণিপেশার মানুষের অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। গরম থেকে বাঁচতে অনেকেই ছায়াযুক্ত জায়গায় বসে আশ্রয় নিতে দেখা গেছে। প্রখর রোদের মধ্যে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসছে না। তপ্ত রোদের কারণে ভ্যান ও রিকশাচালকরা যাত্রী না পেয়ে অলস সময় পার করছেন। জেলার সদর হাসপাতালে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, ‘টানা ১০ দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বাতাস ও জলীয়বাষ্পের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী ১৫ তারিখে বৃষ্টির সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমে যাবে।

/এফআর/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি