আমদানির খবরে একদিনেই হিলিতে আলুর দাম কমেছে ১০ টাকা

হিলি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০

দেশের বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই খবরেই একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় আলুর দাম কমেছে কেজিতে ১০ থেকে ১১ টাকা।

শুক্রবার সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রত্যেক দোকানেই দেশীয় আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সেই কারণে একদিনের ব্যবধানে আলুর দাম খানিকটা কমতির দিকে। বৃহস্পতিবার যে দেশীয় আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেটি আজ কমে বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকা। আলুর দাম কমায় ক্রেতারা চাহিদামতো বেচাকেনা বেড়েছে।

হিলি বাজারে আলু কিনতে আসা লিটন হোসেন বলেন, বিগত ১০ বছরে আলুর এমন দাম দেখিনি। সরবরাহ কমের অজুহাতে দাম বাড়তে বাড়তে ৬০ থেকে ৭০ টাকায় উঠে গিয়েছিল। গরিব মানুষ যে একটু ভর্তা ভাত খাবে সেই সুযোগ ছিল না। বর্তমানে দেশীয় নতুন আলু উঠছে এরপরও কিন্তু দাম সেরকমভাবে কমেনি। গতকালকেই আলু কিনে নিয়ে গেলাম ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। আজ দাম কিছুটা কমেছে। ২৪ থেকে ৩০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

হিলি বাজারে আলু কিনতে আসা নুরুল হোসেন বলেন, গতকাল যে আলু বিক্রি হলো ৩৫ থেকে ৪০ টাকা সেই আলু আজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকা কেজি দরে। ভারত থেকে আলু আমদানির অনুমতি দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই দাম কেজি প্রতি ১০ টাকা করে কমেছে। এটা সিন্ডিকেট নয়তো কী?

আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আলুর বাজার নির্ভর করে মূলত সরবরাহের ওপর। সরবরাহ বাড়লে দাম কমে আর সরবরাহ কমলে দাম বাড়ে এটাই স্বাভাবিক। এখন আলুর মৌসুম। মোটামুটি সব অঞ্চলে ক্ষেত থেকে আলু উঠতে শুরু করেছে। যার কারণে গত কয়েকদিন ধরে বাজারে সরবরাহ যেমন বাড়ছিল তেমনি দাম কমে আসছিল। 

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভরা মৌসুমে যখন আলুর দাম ঊর্ধ্বমুখী। দেশে আলুর সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে। আমি নিজে দুই হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছি। ইতোমধ্যেই ব্যাংকে সব প্রসেস কমপ্লিট করে ফেলেছি, সময় স্বল্পতার কারণে বৃহস্পতিবার এলসি খুলতে পারিনি। শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ রয়েছে। তাই রবিবার ব্যাংক খোলামাত্র সকাল সকাল এলসি খোলা সম্পন্ন করে আমদানি শুরু করতে পারবো।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী