মুখোশ পরে রাইস মিলে ডাকাতি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো দৃশ্য

হিলি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮

দিনাজপুরের হিলির ইউনাইটেড রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের কর্মচারীদের বেঁধে সিন্দুকের তালা ভেঙে চার লাখ টাকা ও মোবাইল নিয়ে যায়। মিলের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ডাকাতির দৃশ্য দেখা গেছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হিলির চুড়িপট্টির ইউনাইটেড রাইস মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।

রাইস মিলের নৈশপ্রহরী মিলন হোসেন বলেন, ‘রাতে কুকুরের চিৎকার শুনে আমি আশপাশ দেখছিলাম। এ সময় ১০-১২ জন ব্যক্তি আমার কাছে আসে। নিজেদের লাইনম্যান পরিচয় দেয়। পরে ব্যাগ থেকে ছুরি বের করে গলায় ধরে হাত বেঁধে ফেলে। মুখে স্কচটেপ লাগিয়ে তারা গদি ঘরের দিকে যায়।’

ঘটনার বর্ণনা দিয়ে মিলের ম্যানেজার সুকুমার চন্দ সাহা বলেন, ‘মিলের গদি ঘরের নিচতলায় ঘুমিয়ে ছিলাম। ওপর তলায় আরও কয়েকজন কর্মচারী ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাত দল গদি ঘরের দরজায় নক করে। তখন আমি নৈশপ্রহরীকে ডাকি। কিন্তু সাড়াশব্দ পাচ্ছিলাম না। এর মধ্যে গদি ঘরের দরজা ভেঙে ডাকাতরা ভেতরে ঢোকে। তাদের দেখে চিৎকার দিলে আমাকে মারধর করে গলায় ছুরি ধরে সিন্দুকের চাবি নিয়ে যায়। পরে আমার হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে ফেলে রেখে। এরপর গদি ঘরের সিন্দুক ভেঙে চার লাখ টাকা নিয়ে যায়। পরে আমার মোবাইল ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক অকেজো করে দেয়। ডাকাতরা প্যান্ট-শার্ট পরা ছিল। কারও মুখে ছিল মাস্ক, আবার কারও মুখ কাপড় বাঁধা। তাই তাদের চিনতে পারিনি।’

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ কিছু তথ্য-উপাত্ত নিয়েছি আমরা। ফুটেজে ডাকাতির দৃশ্য দেখা গেছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি