৪০০ টাকার বিনিময়ে চারটি সোনার বার পাচার

হিলি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ১৬:০৯আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬:৩৬

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় চার পিস সোনার বারসহ মোস্তাক হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবক নিজেকে এর বাহক হিসেবে দাবি করেছেন। 

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঘাসুরিয়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবির ঘাসুরিয়া ক্যাম্পের সদস্যরা। আটক মোস্তাক হোসেন ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে।

মোস্তাক হোসেন বলেন, বিরামপুর এলাকা থেকে এক ব্যক্তি কাটলা বাজার এলাকায় আমার হাতে চারটি সোনার বার দিয়ে দেন। আমি এসব বার ভারতের এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিই। এর বিনিময়ে আমাকে ১০০ করে মোট ৪০০ টাকা দেওয়া হয়। গত কয়েক মাসের মধ্যে আমি ১০ বার সোনার বার ভারতে পাঠিয়েছি। আমি শুধুমাত্র এর বাহক। টাকার লোভেই করেছি।

বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার গোপাল চন্দ্র বলেন, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে সীমান্তে তৎপর থাকে বিজিবি। এ সময় সীমান্তের দিকে যাওয়া মোস্তাককে সন্দেহ করে তার দেহ তল্লাশি করলে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি বার উদ্ধার করা হয়। সেই সঙ্গে ঘটনায় তাকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া সোনাসহ তাকে জয়পুরহাটে বিজিবির ব্যাটালিয়ন সদরদফতরে নেওয়া হয়েছে। কোথা থেকে সোনাগুলো আসছিল কোথায় যাচ্ছিল কাকে দেওয়া হচ্ছিল এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করা হবে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। পদ্ধতিগুলো শেষ হলে আপনাদের বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত বুধবার হিলি সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে ভারতে সোনা পাচারের সময় সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকা থেকে ১০ পিস বারসহ মেহেদি হাসান (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ নিয়ে দুই দিনের মাথায় সর্বমোট ১৪ পিস সোনার বারসহ দুই জনকে আটক করা হলো।

/এফআর/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম